Posts

সজল আহমেদ এর কবিতা

মিস ১ আপনার হয়েছে স্টমাক ক্যানসার আজ ছত্রিশ দিন ছুঁলো।  একটা ক্যোমোর পরই পরতে শুরু করেছে চুল দাঁতগুলো নড়বড়ে হয়ে গেছে নিস্তেজ দেহ লোহার খাটে বের হয়ে আসছে স্কলেটন, কিছু খেলে তা উগড়ে ফেলে দেন! বাসায় আসার দিন ডাক্তার বলেছেন, আপনি বাঁচবেন, একটু নিয়ম করে শুধু অষুধটা খাবেন।  হ্যাঁ বাঁচতে হলে অষুধ মিস করবেন না বাঁচতে চান আর তাই অষুধ মিস করেন না  তবুও মাঝেমাঝে মিস হয়ে যায়! আজ বিকেলের অষুধটা মিস হওয়ায় চিন্তিত দেহ ঝিম ধরে যায়, আপনি বিস্মিত! এখন বুঝতে পারছেন, সামিরার মৃত্যুর পর ওঁর ভালোবাসা বুকে নিয়ে  একাএকা বেঁচে থাকার কোন মানেই ছিলোনা, এসব আবেগ ভূয়া! মানুষের একা থাকা বোকামী তারচে বড় বোকামী কারো ভালোবাসা বুকে নিয়ে একা থেকে যাওয়া। ২ আপনি পরে আছেন পৃথিবীর কোন নিস্তব্ধ কোটরে এখানে আপনি বিমারে যেখানে কেউ আপনার খবর জানেনা কোথায় আছেন আপনি, কেমন কাটাচ্ছেন দিন  কিবা খাওয়া হচ্ছে, আদৌ খাচ্ছেন কিনা কেউ খবর রাখেনা! একটা শ্বাসের সাথে লড়াই করে প্রতিদিন খাবি খাচ্ছেন মৃত্যুর দুয়ারে। আপনি মৃত্যুর সাথে রোজ পাঞ্জা লড়ে- আসবে বোলে মৃত্যু এমন ডরে, বাহুতক গেড়েছেন নরম কাদায়; আপনি নিজেই জানেন,...

১০ টি কবিতা সজল আহম্মেদ

Image
নির্বাচিত পোস্ট  |  লগইন  |  রেজিস্ট্রেশন করুন  | রিফ্রেস আমি সজল। দেহ নয় সবল। এখনো পাইনি নোবেল। সাতচল্লিশ কেজির দেহ। দাম দেয়না কেহ। সজল-আহমেদ আমার সেই দিনটা কেমন হবে,যেদিন আমি আর আল্লা সামনা সামনি দেখা করব? আমি জানিনা সজল-আহমেদ  › বিস্তারিত পোস্টঃ দশটি কবিতা: সজল আহমেদ ২৮ শে জুন, ২০১৮ দুপুর ১:০২ মধুচক্র সৃজিল গুহার দেশে সমুদ্র আঁধার আসওয়াদ অন্তর্বাসে ঢাকা লাল পাহাড় বাদুড়ের মুখে রুচে অাঁধারের গান কালো সন্ধ্যায় হাকে এ কোন আজান? ঘাসে ঘাসে মোড়া আজ কবরের পার অন্ধকারের দেশে আছে মধুর নহর নহরে নহরে আজ ফোয়ারা মধুর মধু খেতে হলে, যেতে হবে বহুদূর। ফুল পাখি মৌমাছি সবে মিলি ছোটে ফুল কলিতে, মৌমাছি মুখে, পাখি; মধু আনে ঠোঁটে। পাখি মধু এনে জমা করে নীরব বাসায় ফুলমধু চুরি করে মৌমাছি জমায় মৌমাছির শতদিনে জমা মধু খোয়া যায় দানব গ্রাসে মানবে তা পান করে গেলাশে গেলাশে। এভাবেই মধুচক্র চলে যায় রোজ- ও বাবা তুই মধুকর হয়ে মধু বনেবনে খোঁজ। ২৭/০৬/১৮ রুহুল আমিন রুহুল আমিন সামনে রাস্তায় এখন একটি অটোরিকশা ওটা আপনার রাস...

বাংলা কবিতা

Image
বাংলা আধুনিক কবিতা কবিতায় বলে যাই মনের কথা ▼ Thursday, June 28, 2018 নির্বাচিত ৬ কবির কবিতা: ব্রাত্য রাইসু, সাদী কাউকাব, সজল আহমেদ, কিয়াস আহমেদ, মুজিব ইরম, ইমতিয়াজ মাহমুদ  নির্বাচিত ৬ কবি (ব্রাত্য রাইসু, সাদী কাউকাব, কিয়াস আহমেদ, সজল আহমেদ, মুজিব ইরম, ইমতিয়াজ মাহমুদ) ব্রাত্য রাইসুর এর কবিতা- মায়ের জীবন যে কোনো জীবন থেকে অন্য জীবনের জানালার পাশে আমরা ভেসে থাকব বলে এই ছদ্ম রূপ পাখির জীবন ধরে আছি; মানুষেরই বেঁচে থাকা দেখব বলে মৃত সন্তানের পাশে দেখি আমরা মৃত্যুর অধিক— কোনো মায়ের জীবন। ২৬/৪/২০১৬ . . . এরা দুইজন . বৃষ্টি হলে কাঁঠাল তলায় এরা দুইজন কাঁঠালের ঝরা পাতা পা মাড়িয়ে যায় আর ভিজা মাটি আবার শুকায়। ১৬/৮/২০১১ . . . জটিল বিড়াল (লুনা রুশদীকে) . বিড়ালের জন্যে নাই অন্য বিড়ালেরা কেবল মানুষ ভালবাসা দিতে চায় অভাব দানের মত বিড়াল কি নিঃসঙ্গতা তোমার নিবে না গৃহস্থ বাসায় থাকবে পাড়ার রাস্তায় ঘুরবে ছাদের উপর থেকে লাফ দিয়ে অন্য কোনো ছাদে নামবে গাছের মালিক আছে সব এমন গাছের নিচে হাঁটতে যাবে দুপুর বেলায় দুপুরে গাছের নিচে বিড়ালের আনোগোনা করতে যাও...